জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » খুলনা » জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আহমেদ শরীফ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (২২ ডিসেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আহমেদ শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দার গ্রুপের সাথে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এর আগে গত ১২ আগস্ট পল্টু-হালিম গ্রুপের সাথে আনছার আলী গ্রুপের কয়েক দফায় হামলা-পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এরপর থেকে পল্টু-হালিম গ্রুপের লোকজন বাড়ি ছাড়া ছিল। এরই এক পর্যায়ে রোববার রাতে আহম্মদে শরীফসহ কয়েক জনকে মাঝেরপাড়ার মসজিদের সামনে পেয়ে প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দারের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফকে হত্যা করে। এ সময় পল্টু, আলিম, সেলিম ও সেলিমের ছেলে সোয়াইব আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়েই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৯   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ