নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

নাটোর সদর উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর ৪০ সদস্যের মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি এবং গ্রাম আদালতের কার্যক্রম, গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব-কর্তব্য, আইন ও বিভিন্ন বিধিবিধান বাস্তবায়নে ভূমিকা পালন, সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন ইস্যুভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা এবং আনসার-ভিডিপি কার্যালয়কে সংযুক্ত করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীবৃন্দ সকালে হেলিপ্যাড মাঠে পিটি-প্যারেড, শিক্ষা সফর এবং বিনোদনমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করেন। সমাপনী দিনে ‘অর্জন’ নামে একটি দেয়ালিকা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীবৃন্দ। প্রশিক্ষণে তেবাড়িয়া ইউনিয়নের আমীর হোসেন শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে এবং হালসা ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়নের পুরষ্কার লাভ করে। গত ২৫ নভেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০১   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ