দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেয়, তখন চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। সেই সঙ্গে দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা মাইনরটি (সংখ্যালঘু) হবে কেন?

তিনি বলেন, এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে (সংঘ্যালঘু বলে) লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র।

গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকার, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সেক্রেটারি জহুরুল হক সরকার প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৮   ২৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ