সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন

প্রত্যেকটা মানুষের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। অন্য কেউ বৃদ্ধি করতে পারে না। আমরা মানুষ, আমাদের মূল্য কিভাবে বৃদ্ধি হবে। যার মধ্যে যত বেশি গুণ সম্পৃক্ত করা যাবে, গুণ ঢুকিয়ে দেওয়া যাবে, গুণ যার কাছে বেশি পাওয়া যাবে, তার মূল্য বেশি হবে।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। কমপ্লেক্সে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গিয়াসউদ্দিন বলেন, মানুষের এই মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাদের সব সময় বাচ্চাদের পরামর্শ দিতে হবে এবং তাদের মধ্যে ভালো ভালো গুণগুলো সম্পৃক্ত করতে হবে। যে মিথ্যা কথা বলে, সেটা খারাপ গুণ। আর যে সত্য কথা বলে, সেটা ভালো গুণ। যারা মাতা-পিতাকে সম্মান করে, তাদের গুণ বেড়ে যায়। মাতা-পিতাকে নিয়মিত সালাম করতে হবে । যে সালাম করে, তার গুণ বাড়ে। আপনার সন্তানের ভিতরে যত বেশি গুণ প্রবেশ করাতে পারবেন, আপনার সন্তানের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ফারুক হোসেন রাজু এবং বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এবাদুল হক, এম,এ, হালিম জুয়েল, আবুল হোসেন, শিষির ঘোষ অমর, রাজিব আহম্মেদ, রিফাত হোসেন, ফজলে খোদা সোহেল, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩২   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ