দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪



দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ

কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য ২ সহস্রাধিক মানুষ প্রাণ দেননি, ২০ হাজারের বেশি মানুষ আহত হননি, আমাদের স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া রাষ্ট্র সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ বুধবার সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, গণঅভ্যুত্থানের ১ দফা ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা বুঝি, স্বৈরাচারী অর্থনৈতিক ব্যবস্থা। প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকল প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে। এ দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এ অবস্থায় ১ দফা বাস্তবায়নের জন্য সংষ্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ।’

তিনি বলেন, কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য ২ সহস্রাধিক মানুষ প্রাণ দেননি, ২০ হাজারের বেশি মানুষ আহত হননি। এই সরকারের একটা পরিষ্কার ম্যান্ডেট হচ্ছে সংষ্কার কার্যক্রম করব। শহিদ পরিবার এবং আন্দোলনে আহতরাও সংষ্কারের কথা বলছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের কমিশনগুলোর প্রায় ৩ মাসের মত সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবেন। তারপর যারা অংশীজন আছেন, তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব।’

আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি।

গণ-অভ্যুত্থানে জেলার আহতদের সরকারি সহযোগিতার প্রশ্নে তিনি বলেন, ‘এখানকার আহত কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে এবং এখানে যারা কাজ করছে, তাদের সঙ্গেও কথা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপারে আরও কিভাবে সহযোগিতা করা যায়, ‘জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে’ কেন্দ্রিয়ভাবে যারা বিষয়টি দেখেন তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। আশা করি সামনের দিনে আর এই সমস্যাগুলো থাকবে না।’

সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সঙ্গে জড়িত থাকার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩১   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ