ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪



ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপি’র বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অবৈধ প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে চিনাকান্দি সীমান্তের ১২১০/৪-এস পিলারের কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামকস্থান থেকে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার শিলডোয়ার গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (২৪), একই থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেন (২৫)।

তারা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ ১ হাজার ১৮৭ টাকা উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:১৭   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ