সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা ও র‌্যালি অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক সেবন না করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক সংগঠন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন‘র উদ্যোগে আমিনপুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আমিনপুর মাঠ থেকে শুরু হয়ে সোনারগাঁ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি মো.মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক পিপিএম, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের কমিউনিটি পুলিশিংয়ে সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান।

সভায় বক্তব্য রাখেন, টুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ।

সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:৫৮   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ