
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার ৩৫ নম্বর শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃথা আরশী জাতীয় টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’য় নৃত্য পরিবেশন করে বিশেষ কৃতিত্ব ও সুনাম অর্জন করেছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চ্যানেলটির একটি নিয়মিত অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করে সে এই প্রশংসনীয় পারফর্মেন্স উপহার দেয়।
ক্ষুদে এই শিল্পীর দারুণ নৃত্য পরিবেশনা যেমন দর্শক ও কলাকুশলীদের মন জয় করেছে, তেমনই সে তার বিদ্যালয় ও পুরো ডাসার অঞ্চলের নাম উজ্জ্বল করেছে।
আরশীর মা ৩৫ নম্বর শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী সরকার এবং বাবা প্রণব বাড়ৈ মেয়ের এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মেয়ের ভবিষ্যত উজ্জ্বল জীবন এবং শিল্পচর্চায় ধারাবাহিক অগ্রগতির জন্য তারা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৫ ৯ বার পঠিত