জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয় : আলী রীয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয় : আলী রীয়াজ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয় : আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের চেয়াম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়।

সরকার গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা অবশ্যই প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।

অধ্যাপক আলী রীয়াজ আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সংবিধান সংস্কার কমিশনের চেয়াম্যান বলেন, ‘অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই শুধুই সূচনা মাত্র। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।’

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।

অধ্যাপক আলী রীয়াজ তার বক্তব্যের শুরুতেই ‘জুলাই-আগস্টের’ বৈষম্য বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি শহিদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়া নৈতিকভাবে সঠিক হবে না।

সংলাপে আলোচিত বিষয়গুলো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে বলেও অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৫   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ