২৪ ঘণ্টায় ভারত থেকে এলো সাড়ে ৪ হাজার টন চাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ ঘণ্টায় ভারত থেকে এলো সাড়ে ৪ হাজার টন চাল
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



২৪ ঘণ্টায় ভারত থেকে এলো সাড়ে ৪ হাজার টন চাল

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানি করছে সরকার। প্রতিদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাকে আমদানি হচ্ছে চাল।

শনিবার (২৮ ডিসেম্বর) ১১০ ট্রাকে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৯৩ টন চাল আমদানি হয়েছে।

আমদানি বাড়লেও হিলি বাজারে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে চালের দাম।

জানা যায়, শনিবার ভারতের ১১০টি ট্রাকে করে ৪ হাজার ৫৯৩ টন চাল দেশে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার ৬৩ টন, মঙ্গলবার ১৮৭ টন, সোমবার ১ হাজার ৪২২ টন, রোববার ৩ হাজার ৭৪৯ টন চাল আমদানি হয়।

হিলি বাজার ঘুরে দেখা যায়, মোটা জাতের ভারতীয় স্বর্ণা চাল ৫০ থেকে ৫১ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়। আর চিকন জাতের শম্পা চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি দরে। ফলে দাম বেড়েছে কেজিতে এক থেকে দুই টাকা।

এ বিষয়ে চাল আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, আমদানির আগে বাংলাদেশের বাজারে লাগামহীন ছিল চালের দাম। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। ওই পরিমাণ দাম বাড়েনি। কিছুটা বেড়েছে ডলারের দাম বাড়ার কারণে।

ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক। এরপর ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় চাল আমদানি।

প্রথম দিকে চালের আমদানি কিছুটা কম থাকলেও এখন বেড়েছে। হিলি দিয়ে ভারত থেকে বাসমতী ও নন বাসমতী দুই ধরনের চাল আমদানি হয়।

বাংলাদেশ সময়: ১১:২৫:০২   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ