পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি সময়ে টানা ৫দিন পর কাটল তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ। তবে এখনো বয়ে চলেছে হিমেল হাওয়া।

সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫ দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ও মেঘে জড়ানো জেলার পরিবেশ-প্রকৃতি। সূর্য উঠলেও আকাশে খণ্ড খণ্ড মেঘে ঢাকা পড়ছে সূর্য। উত্তরের প্রবাহিত হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের পরশ। সকালেই গত দিনের মতো জনজীবনে দেখা গেছে কর্মজীবনের ব্যস্ততা।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, আজকে তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রিরও বেশি। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

বাংলাদেশ সময়: ১১:৩২:৩৪   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ