সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে: মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে: মির্জা আব্বাস
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে: মির্জা আব্বাস

শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে। তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনও ক্ষমতায় যাওয়ার কথা বলে না। দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। কেউ যদি মনে করে যা খুশি তাই করবো, সেটি ভালো লক্ষণ নয়।

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে।

এসময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৫   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে
নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা
ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক মাসের উদ্বোধন
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ