টেলিটকের দু’টি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন উপদেষ্টা নাহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেলিটকের দু’টি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন উপদেষ্টা নাহিদের
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



টেলিটকের দু’টি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন উপদেষ্টা নাহিদের

বিপিএল ২০২৫ উপলক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দু’টি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম স্পেশাল ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আজ সোমবার ঢাকায় তাঁর বাসভবনে এই দুই প্যাকেজের উদ্বোধন করেন তিনি। এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদ সভার চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অপরদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।

বাংলাদেশ সময়: ২১:৪২:৫৪   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ