সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে জুলাই বিপ্লবে আহতদের: সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে জুলাই বিপ্লবে আহতদের: সারজিস
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে জুলাই বিপ্লবে আহতদের: সারজিস

জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে যারা আহত হয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে সহযোগিতা পেতে তাদের হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। স্বচ্ছতার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সারজিস আলম।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলেনে নিহত ও আহতদের সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল। আন্দোলনে সম্পৃক্ত নয়, এমন অনেকে সুযোগ-সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।

এ মাসে শহীদ পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদ পরিবার।

সারজিস বলেন, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকার মতো। এখনও ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরও বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রত্যেক বিভাগে একটি করে অফিস নেওয়া হবে, যাতে অর্থের জন্য নিহত ও আহতদের পরিবারেরকে ঢাকায় আসতে না হয়। আবার তাদের পরিবারের কেউ ফাউন্ডেশনে এসে যেন খারাপ ব্যবহার না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৮   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ