লক্ষ্মীপুরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



লক্ষ্মীপুরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা শহরের পৌরসভার ২৫ প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিনশ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পৌরসভার আয়োজনে আজ বুধবার দুপুরে সদর উপজেলা হলরুমে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, কলম, খাতা ও জ্যামিতি বক্স সহ নানা উপকরণ। শিক্ষা-সামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরচিালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লফিত মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন, এই বছর যেহেতু বই উৎসব হচ্ছেনা কিন্তু পৌরসভার পক্ষ থেকে ২৫টি বিদ্যালয়ের সাড়ে তিনশ শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে শিক্ষা উপকরণ দিচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এইভাবে প্রত্যেকটি পৌরসভা এমন উদ্যোগ নিবে বলে আশা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক এবং শিক্ষার্থীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৩   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ