ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (ইউএমসিএইচ) এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

ইউএমসিএইচ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র পক্ষে সংঘের সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি মো. বাপ্পি খান ও সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার গতকাল ইংরেজি বর্ষের শেষ দিনে এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ।

এই চুক্তির আওতায় গীতিকবি সংঘ বাংলাদেশ’র সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে ইউএমসিএইচ-এর এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউএমসিএইচ-এ বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি.এফ. জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির ও অর্থ সম্পাদক এনামুল কবির সুজন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৭   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন
ফরিদপুরে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ