বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ রাজধানীতে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.মো. সাফিকুর রহমান, পরিচালকবৃন্দ, বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ বিমান-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাজানোর মধ্যে দিয়ে বলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। তারপর বাংলাদেশ বিমান-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

এই উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এছাড়াও আজ শনিবার বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫৭   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ