সিরিয়ার মন্ত্রীরা প্রথম সফরে কাতারে পৌঁছেছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ার মন্ত্রীরা প্রথম সফরে কাতারে পৌঁছেছেন
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



সিরিয়ার মন্ত্রীরা প্রথম সফরে কাতারে পৌঁছেছেন

গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার অন্তর্র্বর্তী সরকারের মন্ত্রীরা উপসাগরীয় রাষ্ট্রে তাদের প্রথম সফরের জন্য রোববার কাতারে পৌঁছেছেন বলে কর্মকর্তারা ও সংবাদ সংস্থা সানা জানিয়েছে।

সানা জানিয়েছে, অন্তর্র্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রতিরক্ষা মন্ত্রী মরহাফ আবু কাসরা ও গোয়েন্দা বিভাগের নতুন প্রধান আনাস খাত্তাবের সঙ্গে ছিলেন।

এতে আরো বলা হয়, প্রতিনিধিদল কাতারের কর্মকর্তাদের সঙ্গে ‘দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে।’

একজন সিরীয় কূটনীতিক ও একজন কাতারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, শাইবানি বৈঠকের জন্য রোববার সকালে সেখানে পৌঁছেছেন।

অন্যান্য আরব দেশের মতো কাতার কখনোই আসাদের অধীনে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেনি।

১১ দিনের বিদ্রোহে স্বৈরশাসক আসাদের পতন হয়। বিদ্রোহীরা প্রধান শহরগুলো দ্রুত দখল করে নেয় এবং এরপর ডিসেম্বর মাসে রাজধানী দামেস্কের পতন হয়।

২০১১ সালে স্বৈরশাসক আসাদের সৈন্যরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিক্ষোভকে নির্মমভাবে দমন করার পর সিরিয়ায় যুদ্ধ শুরু হয়।

এই গৃহযুদ্ধ পরে বহুমুখী যুদ্ধে রূপান্তরিত হয় এবং দোহা দীর্ঘ সময় ধরে সশস্ত্র বিদ্রোহের প্রধান সমর্থক।

শুক্রবার শাইবানি এক্স (সাবেক টুইটার)-এ বিবৃতিতে বলেন, তিনি আগামী দিনগুলোতে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফর করবেন।

তুরস্কের পর কাতারই ছিল দ্বিতীয় দেশ, আসাদের পতনের পর যেটি সিরিয়ার রাজধানীতে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে ।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৩   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ