খালেদা জিয়ার বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



খালেদা জিয়ার বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলটির স্থায়ী কমিটি সদস্যরা গুলশানের বাসভবনে পৌঁছেছেন। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় চেয়ারপারসনের বাসভবনে তারা সাক্ষাৎ করতে যান।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রাতে সাক্ষাৎ করতে যাবেন।
চিকিৎসার জন্য খুব শিগগির বিদেশ যাওয়ার কথা রয়েছে বিএনপিপ্রধানের।

বাংলাদেশ সময়: ২৩:২০:৩৪   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ