এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত

২০২৪ সালে দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত বছর মুসলমানদের ৮১৫টি ইবাদতখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১৫১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় ১৯টি কবরস্থান ও তিনটি গির্জা ধ্বংস হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২৩ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এদিকে, ইসরায়েলের এমন বর্বরতার মধ্যেও দেশটিকে নতুন করে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দিতে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই এই সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।

এর আগে, গত আগস্টেও ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৬   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ