নাটোরে সিএনজি-ভ্যান-রিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে সিএনজি-ভ্যান-রিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



নাটোরে সিএনজি-ভ্যান-রিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নাটোরে সিএনজি চালিত থ্রি হুইলারের সাথে অটো চার্জার রিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি (৪৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ছয় জন যাত্রী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাঝদিঘা থেকে ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা নাটোর শহরের দিকে আসছিলো। নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন যানবাহনের অন্তত সাত জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত পরিচয় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩৩   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ