তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ জনের মৃত্যু
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ জনের মৃত্যু

তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য। ঝড়ের কবলে পড়ে এরইমধ্যে সড়ক দুর্ঘটনায় কানসাসে দু’জন ও মিসৌরিতে তিনজন মারা গেছেন।

মার্কিন আবহাওয়া দফতর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

আবহাওয়াবিদদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারঝড়।

এরইমধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ ঘোষাণা করা হয়েছে স্কুল কলেজসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক।

তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে দু’জন ও মিসৌরিতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

এদিকে, তুষারঝড়ের কবলে পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় সাড়ে ৩ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা।

অন্যদিকে, তুষারঝড়ের মধ্যেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই একে অপরের দিকে বল ছুড়ে তুষারপাত উপভোগ করেছেন তারা। বড়দের পাশাপাশি এই খেলায় অংশ নেয় ছোটরাও। বাদ যায়নি পোষা কুকুরও।

বাংলাদেশ সময়: ১১:৩২:২০   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ