শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চালের বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে খুব শিগগির দাম কমে আসবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের মজুত ও আমদানি পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসা-বাণিজ্যকে সহজ করতে সরকার কাজ করছে। বাস্তবমুখী সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, পাইকারি বাজার ও খুচরা বাজারে চালের দামের বড় ব্যবধান দেখা যাচ্ছে। এটার প্রকৃত কারণ জেনে আমরা সমাধান করতে চাই। বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে চাই।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সচিব মো. মাসুদুল হাসান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, চাল আমদানিকারক আদিত্য মজুমদার, ব্যবসায়ী নাজির প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৬   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ