বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহে কাঁপবে সারা দেশ, যা জানাল আবহাওয়া অফিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহে কাঁপবে সারা দেশ, যা জানাল আবহাওয়া অফিস
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহে কাঁপবে সারা দেশ, যা জানাল আবহাওয়া অফিস

রাজধানীসহ সারা দেশে হঠাৎ করেই বেড়ে গেছে কুয়াশা। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। বুধবার (৮ জানুয়ারি) দিনে দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

আজ দুপুর পর্যন্ত সূর্যের দেখা দেখা মেলেনি। এতে শীত যেন আরও জেঁকে বসেছে বলে জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আজ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। এমন আবহাওয়া আরও ২/৩ দিন থাকবে। ২/৩ দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে। তবে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’

আপাতত বৃষ্টিপাতের আশঙ্কা নেই জানিয়ে ওই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ মাসে একটি থেকে দুটি মাঝারি শৈত্যপ্রবাহের বয়ে যেতে পারে।

এ দিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এমন পরিস্থিতি মাসজুড়েই থাকবে। সেই সঙ্গে এ মাসেই রাজধানীসহ দেশজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলেছে সংস্থাটি। এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৩৬   ২৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ৪ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, অভিযানের খবরে দোকান বন্ধ করে গা-ঢাকা
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ