আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল: মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল: মামুনুল হক
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিল। অথচ ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষ্মণদিয়া মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ‍তিনি একথা বলেন।

মামুনুল হক বলেন, ‘দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থা লাখ লাখ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, তা হবে দেয়ার রাজনীতি নেয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই।’

মহা সম্মেলনে হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:১৩   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ