৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব : সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব : সারজিস আলম
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব : সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব।

আজ বুধবার বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্ত্বরে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’

সারজিস বলেন, ‘নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোষাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্খাকে সামনে রেখে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচিৎ।’

তিনি এ সময় জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রদানসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে, নরসিংদীর বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশ গ্রহণ ও আন্দোলনে শহীদ পরিবারের অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৮   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ