পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » চট্টগ্রাম » পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।

বুধবার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসকের মাধ্যমে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখ ও রক্তের গ্রুপ নির্নয়সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়।

পরে ইউনিয়নের প্রায় ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সেনা সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২১:৪১   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ