শীতলক্ষ্যা নদীর পানি স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতলক্ষ্যা নদীর পানি স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই: ডিসি
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



শীতলক্ষ্যা নদীর পানি স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন, শীতলক্ষ্যা নদীর পানির যে রঙ সেটাকে পানির স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই। সেজন্য আমরা জিআইজেডের সহযোগিতায় একটি এ্যাকশন প্ল্যান তৈরি করছি। বর্তমানে শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায়। যে দুর্গন্ধময় বিষাক্ত অবস্থা রয়েছে সেটা থেকে স্বাভাবিক অবস্থায় শীতলক্ষ্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যাসহ নদীগুলো দখল ও দূষণ রোধে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেআইজেড বাংলাদেশ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাশেদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ। এসময় জিআইজেড, ব্র্যাক, ডাইং এসোসিয়েশন, নিটিং এসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ নদীগুলোর দখল দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর একশন প্ল্যান দ্রুত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৭   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ