শামীম ওসমান-সেলিম ওসমান না.গঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিলো: এড. সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শামীম ওসমান-সেলিম ওসমান না.গঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিলো: এড. সাখাওয়াত
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



শামীম ওসমান-সেলিম ওসমান না.গঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিলো: এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ১৯৭৪ সালে রাশিয়া থেকে সারে ৭কোটি কম্বল এসেছিলো। সেই কম্বল এই বাংলাদেশের মানুষ পায় নাই। শেখ মুজিব সেই দিন বলেছিলো, আমার কম্বল কোথায়? চাটার দল সব চেটে-পুটে খেয়েছে। গত ১৫ বছর এই সরকার মানুষের লাখ লাখ টাকা লুটে বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের নগরী হিসেবে পরিনত হয়েছিলো। এই নারায়ণগঞ্জে বিচার বলতে কিছু ছিলো না। শামীম ওসমান-সেলিম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিলো।

১৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এড. সাখাওয়াত বলেন, জনগনকে নির্যাতন করেছিলো বলেই আজ আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যেই ৩১ দফা দিয়েছে, সেটি আপনারা পরবেন। এই ৩১ দফা বাংলাদেশকে ঘুরে দাড়ানোর জন্য যথেষ্ট। বাংলার স্বাধিনতা সর্বভোমত্ব টিকিয়ে রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামীতে নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৫   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ