সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, হতাহতের শঙ্কা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, হতাহতের শঙ্কা
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, হতাহতের শঙ্কা

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

জানা যায়, প্রথম বাসের যাত্রীরা অনেকেই বের হতে পারেননি। তবে দ্বিতীয় বাসের যাত্রীরা বের হতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীরা বহু হতাহতের শঙ্কা প্রকাশ করছেন। তবে ফায়ার সার্ভিস হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৩৬   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ