৪২২ উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বেচবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪২২ উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বেচবে সরকার
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



৪২২ উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বেচবে সরকার

খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই মেট্রিক টন ও জনপ্রতি পাঁচ কেজি চাল বিক্রি করবে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে।

প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৫৬:২৯   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে: আইজিপি
দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার
আফগানিস্তানের শরণার্থী শিবিরে পাকিস্তানের হামলা
দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী
ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিয়ে যা বললো ইরান
জুমার দিন যেসব আমলে গুনাহ মাফ হয়
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ