ফরিদপুরে পাট বাজারে অভিযান, জরিমানা-গুদাম সিলগালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পাট বাজারে অভিযান, জরিমানা-গুদাম সিলগালা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



ফরিদপুরে পাট বাজারে অভিযান, জরিমানা-গুদাম সিলগালা

পাটের দাম স্থিতিশীল রাখতে ফরিদপুরে পাট বাজারে অভিযান চালিয়ে গুদাম সিলগালা ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা সদরের কানাইপুর বাজারে পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গুদামে অতিরিক্ত পাট মজুদ রাখায় জয় গোবিন্দ সাহার পাটের গুদামটি সিলগালা করা হয়। এছাড়া পাট গুদামজাত করার লাইসেন্স না থাকায় কমরউদ্দিন শেখকে এক হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল-মাহমুদ উপস্থিত ছিলেন।

পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল হাসান জানান, পাটের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি গুদামে এক হাজার মণ পাট রাখা যাবে, যা এক মাস মজুদ রাখতে পারবে। একটি গুদামে এক হাজার ৩০০ মণ পাট থাকায় গুদামটি সিলগালা করা হয়েছে। এছাড়া আরেকটি গুদামের লাইসেন্স না থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:২১:৫১   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ