জুটি বাঁধলেন জোভান-তটিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুটি বাঁধলেন জোভান-তটিনী
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



জুটি বাঁধলেন জোভান-তটিনী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। আতিক জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটিতে’ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে ‘বিয়ের গন্ডগোল’ নাটকে জুটি বেঁধেছেন জোভান। মাসরিকুল আলম পরিচালিত এ নাটকে অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে। আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।

নাটকের গল্পে দেখা যায়, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না।

অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। তবে তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো।

প্রসঙ্গত, ‘বিয়ের গন্ডগোল’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

বাংলাদেশ সময়: ২২:১৮:০৫   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ