অনেক হয়েছে, এবার থামুন : সোনাক্ষী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনেক হয়েছে, এবার থামুন : সোনাক্ষী
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



অনেক হয়েছে, এবার থামুন : সোনাক্ষী

বরাবরের মতোই ঠান্ডা মাথার মানুষ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে হঠাৎ করেই মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম তিনি। শুধু তাই নয়, বিরক্ত হয়ে হাত জোর করে বলেন, অনেক হয়েছে, এবার থামুন।

কিন্তু কী কারণে মেজাজ হারালেন অভিনেত্রী? গত বছর জুন মাসে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। এরপর ভিন্নধর্মী স্বামীকে নিয়ে বেশ কথাও শুনতে হয়েছে তাকে। যদিও এসব নিয়েও তাকে কখনো মেজাজ হারাতে দেখা যায়নি। তবে এবার সত্যিই রাগ করলেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিও থেকেই জানা গেল বিস্তারিত।

সে ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন সোনাক্ষী সিনহা। তখনই এক ছবি শিকারি অভিনেত্রীকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।

প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারান। ছবি শিকারির উদ্দেশে তাকে ওই ভিডিওতে বলতে শোনায়,‘এবার আপনি থামুন। অনেক হয়েছে।’ এ সময় ওই ছবি শিকারির উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী।

ওই অনুষ্ঠানে সোনাক্ষী একা ছিলেন না। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী জাহির ইকবালও। অভিনেত্রীর আচরণ দেখে তার পর ছবি শিকারিরা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান।

গত বছর ‘কাকুড়া’ ছবিতে সোনাক্ষীকে দর্শক দেখেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে নতুন সংসারে মন দিয়েছেন অভিনেত্রী। তবে পাশাপাশি নতুন চিত্রনাট্যও পড়ছেন তিনি। খুব দ্রুত তার নতুন কাজের ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৬   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান : স্থানীয় সরকার মন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থান আ‌লেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে গবেষণা প্রয়োজন: ধর্মসচিব
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ