কোভিডের মতো ভয়ংকর নয় এইচএমপিভি, সতর্কতারও কিছু নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোভিডের মতো ভয়ংকর নয় এইচএমপিভি, সতর্কতারও কিছু নেই
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



কোভিডের মতো ভয়ংকর নয় এইচএমপিভি, সতর্কতারও কিছু নেই

হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) সম্প্রতি একজন আক্রান্ত হওয়ায় ভাইরাসটি নিয়ে এক ধরনের ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে সতর্কতা জারির পাশাপাশি ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরও। তবে এইচএমপিভি ভাইরাস কোভিডের মতো ভয়ংকর কিছু নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। একইসঙ্গে এটি নিয়ে সীমান্তে সতর্কতারও কিছু নেই বলে মনে করেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সায়েদুর রহমান বলেন, নতুন এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এই ভাইরাসের মহামারি হওয়ার কোন শঙ্কা নেই। এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই। তবে সরকারের সবরকমের প্রস্তুতি আছে। এখন পর্যন্ত এইচএমপিভি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো ধরনের অ্যালার্ট দেয়নি। যে কারণে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ আমি দেখছি না।

তিনি বলেন, আমরা কোনো ভয় না দেখলেও সব রকমের প্রস্তুতি আমাদের আছে। এক্ষেত্রে আমরা নতুন করে এই ভাইরাসের আলাদা চিকিৎসা গাইডলাইন করার বিষয়ে ভাবছি। এখন যে গাইডলাইন আছে, এর সঙ্গে বেশি পার্থক্য হয়ত থাকবে না।

শনাক্তদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, এইচএমপিভি কোভিডের মতো ভয়ংকর না। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তবে মাস্ক পরা শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজন। এটার চিকিৎসা সাধারণ ফ্লুর মতোই।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫১   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ