নওগাঁয় ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



নওগাঁয় ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারাল হাসুয়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: জেলার মান্দা উপজেলার চকজামদই মুচিপাড়া এলাকার আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), চকজামদই এলাকার লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), বনসেতর এলাকার মনির উদ্দিন শেখের ছেলে সোলাইমান আলী (৩৮), গৌড়রা বৌদ্দপুর এলাকার মাসুদ রানা সর্দারের ছেলের সাগর হেসেন (১৯), বন্দীপুর এলাকার মাসিদুল মাসুদ রানার ছেলে রুবেল সর্দার (২৮), নিয়ামতপুর উপজেলার জিনারপুর (সাবিলপুর) এলাকার রিপন আলী (৩০) ও মহাদেবপুর উপজেলার চককন্দর্পপুর এলাকার জিলুর রহমানের ছেলে সাগর হেসেন (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৯ ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের একটি বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন ও নগদ টাকা ডাকাতি করে। এ সময় তারা গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে একটু দূরে ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হলে জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালায়। একপর্যায়ে সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর আসামিদের আদালতে প্রেরণ করা হলে তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ