ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোন উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলাবাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কি ভাবে সমাধান করা যায়।

সারের কোন সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। কোন ডিলার যদি এসবের সঙ্গে জড়িত থাকেন তাহলে আগামী মাস থেকেই তাদেরর ডিলারশিপ চলে যাবে। কোন অবস্থায় তাদের ছাড় দেয়া হবে না। কৃষকরা দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্য মূল্যে সার পাবে।

সংকট কাটিয়ে পুলিশবাহিনী আস্তে আস্তে তাদের কার্যক্রম ত্বরান্বিত করছে বলেও জানান উপদেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৪   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী: প্রাক্তন শিক্ষকদের সম্মাননা
সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ