শীতার্তদের মাঝে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতার্তদের মাঝে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কম্বল বিতরণ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



শীতার্তদের মাঝে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব।

মঙ্গলবার(১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের দেওয়া এই শীতবস্ত্র কম্বল সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ৫০জন অসহায় দুঃস্থ নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।

এছাড়াও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের প্রতিনিধি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাসুদ রানা , সরিষাবাড়ী প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি স্বপন মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম সহ সিএনএন বাংলা টিভি প্রতিনিধি সাঈদ মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

চলমান এই শীতে শীতবস্ত্র কম্বল পেয়ে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান অসহায় শীতার্তরা।

বাংলাদেশ সময়: ১৭:১১:৫০   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ