নবাগত ডিসি’র সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবাগত ডিসি’র সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



নবাগত ডিসি’র সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যলয়ে তারা ওই সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি হাজী আমানুল্লাহ, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।

অন্যান্যদের মধ্যে ছিলেন, নগর প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, আইন বিষয়ক সম্পাদক মাও. সাইয়্যেদ রিদওয়ান, জেলা যুব আন্দোলন সভাপতি মুহা. যোবায়ের, শ্রমিক নেতা মুহা. ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সংগঠনের প্রকাশনা হাদিয়া দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

নেতৃবৃন্দ পুলিশ প্রশাসক প্রত্যুষ কুমার মজুমদার সাহেবকে নগর সহ-সভাপতি নুর হোসেনর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার অনুরোধ করেন এবং এসপি মহোদয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৫৪   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
স্পীকারের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ