না.গঞ্জের এমপি-মন্ত্রীরা ব্যর্থতার পরিচয় দিয়েছে: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জের এমপি-মন্ত্রীরা ব্যর্থতার পরিচয় দিয়েছে: মামুন মাহমুদ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



না.গঞ্জের এমপি-মন্ত্রীরা ব্যর্থতার পরিচয় দিয়েছে: মামুন মাহমুদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সরকার নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি রাজস্ব পেলেও সে হারে উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় এসব কথা বলেন মামুন মাহমুদ।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে নতুন রূপে সাজাতে হবে। সাত ও পাঁচ হত্যা কাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যে নারায়ণগঞ্জকে কলঙ্কিত করা হয়েছে, সেই নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করতে হবে। তিনি বলেন, “কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী রাজনীতির দিন শেষ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু হয়েছে। স্বাধীনতার যে সূর্য কব্জা করে রাখা হয়েছিল, তা আবার উদিত হয়েছে। বহু আত্মত্যাগ ও সংগ্রামের পর সেই সূর্য আমাদের আলো দিচ্ছে। খেলা হবে বলে যারা ভয় দেখাত, তারা আসলে খেলার ময়দানে নামার সাহস পায়নি। বরং পালিয়ে গেছে।

বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জনগণের সেবক না হয়ে যদি জনপ্রতিনিধিরা জনগণের আতঙ্কের কারণ হয়, তাহলে সেই জনপ্রতিনিধিদের বর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যিনি সৎ, নিষ্ঠাবান ও জনগণের পাশে থাকবেন। চাঁদাবাজি, ভূমিদস্যুতা বা জনগণের ওপর জুলুম করবেন না।”

সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দিন শেখের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম প্রধানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবুল, রিয়াজুল ইসলাম রিয়াজ, মোসলেহা কামাল, আক্তারুজ্জামান মৃধা, সিফাতুর রহমান রাজু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৫   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ