প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, এ বৈঠকে অংশ নিচ্ছে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকেই ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও জানানো হবে এ বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৩:২১:০৫   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ