এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: উপদেষ্টা ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: উপদেষ্টা ফারুকী
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত ৫ আগস্টের পর ১৫-২০ দিন কোথাও পুলিশের কার্যক্রম দেখা যায়নি। ওই সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কী, কার অন্য পরিচয় কী তাকাবো না। এটা সরকারেরও দর্শন। সব ধর্ম-বর্ণ যার যা পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আলাদা করবো না। সবার পাশে থাকবো। তবে সাংস্কৃতিক প্রোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেসব বিষয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৈচিত্র্যের জায়গা, বৈচিত্র্য রক্ষার্থে সরকার কাজ করবে। এজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যে কোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে, পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেটে এসেছে জাতি এটা নজরে রাখে। এর দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের। এ মেলায় আমাদের খেয়াল রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে ফিরে এসেছি।’

জাদুঘর এলাকা উন্নয়ন প্রশ্নে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা তো এখানে মাত্র এসেছি, এসেই প্রথমে যে উপলব্ধিটা করেছি। এখানে আসার মূল বাধা হচ্ছে প্রবেশ সড়ক সরু। ফলে মানুষের সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না। কিন্তু এই সমস্যাটা চিহ্নিত করেছি। আমরা কাজ করতে চাই। এখানকার রাস্তা প্রশস্ত করতে চাই।’

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৮   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ