ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায়
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায়

আজ নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পাঁচটি ভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকারী দল ফতুল্লার মডার্ন হাউজিং এলাকায় ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত হাউজিং থেকে ৩/৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়।

এছাড়া মডার্ন হাউজিংয়ের পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮টি ডাবল চুলার স্থলে অবৈধভাবে লাইন টেনে ২৮টি ডাবল চুলা ব্যবহার করায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইতিপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্‌ব থেকে কর্তন করে কিল করা হয়।

পিলকুনি, নন্দলালপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় একটি মশার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও আলকোবা ওয়াশিং কারখানায় প্রাথমিক অনুসন্ধানে গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে আলকোবা ওয়াশিং কারখানার কার্যক্রম অনুসারে গ্যাস সংযোগের সম্ভাবনা থাকায় প্রতিষ্ঠানটিকে মনিটরিংয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৯   ৪১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সালাউদ্দিন টুকু
চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন
দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বিজ্ঞান মন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে - খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ