জামালপুরে আতাউর হত্যা মামলায় গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আতাউর হত্যা মামলায় গ্রেফতার ৩
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



জামালপুরে আতাউর হত্যা মামলায় গ্রেফতার ৩

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে গাজিপুর চক্রবর্তী ট্যাক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- তানজিল ইসলাম তাসিন(২৬), মো. তাসলিমুল ইসলাম তমাল (২২), এবং বিন্দু তালুকদার।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন কালুর ছেলে আতাউর রহমান বিপুল মিয়া ও তোতা তালুকদার এর ছেলে আছাদুজ্জামান আপেল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিরোধপূর্ণ জায়গায় আতাউর বিপুল মিয়া খড়ের পালা দিতে যায়। এ সময় আপেল মিয়ার পরিবার বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছমা বেগম ও মুক্তা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহত বিপুলের ভাই আলামিন বাদি হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৬   ৮৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ