‘সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪’ ও ‘৯ম কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪’ ও ‘৯ম কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



‘সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪’ ও ‘৯ম কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ আজ সোমবার বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস)- এ অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ একথা জানিয়েছে।

এতে আরও জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর: জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ও কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন।

এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে তিনি আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এ বৃক্ষ রোপন ও অধিনায়কগণের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জিওসি, আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড : সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কমান্ড্যান্ট, আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল: বাংলাদেশ সেনাবাহিনীর সকল সাঁজোয়া ব্রিগেডের কমান্ডারগণ, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গতকাল রোববার এসিসিএন্ডএস এ সাঁজোয়া কোরের ‘৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

বগুড়া সেনানিবাসসে শহীদ লে. বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় সাঁজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৯   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ