ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মোঃ খালেদ হোসেন মাহবুব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মোঃ বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন।

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। বাণিজ‌্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে গত তিন বছরের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের উপর বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ প্রতিবেদন পেশ করা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।

বিশেষ করে ভোজ্য তেল, ডিম, মুরগী, আটা, ময়দা, চাল, পিঁয়াজ ও আলু ইত্যাদি সামগ্রীর যোগসাজশমূলক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটি কর্তৃক বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞতা বিবেচনার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেয়া হয় এবং প্রকৃত প্রাপককে কার্ড প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

LDC (Least Developed Country) বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের সাথে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

সর্বোপরি দেশের সকল পর্যায়ে সেবার মান বৃদ্ধির লক্ষ‌্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন‌্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে বাণিজ‌্য সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

বাংলাদেশ সময়: ২৩:২২:৩৭   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ