ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।

বুলবুল আহম্মেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রেবাস ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) মো. আবুল হোসেনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলাম।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪৪   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ