জামালপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



জামালপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আতাউর রহমান (বিপুল)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার(২১ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী-ভূয়াপুর প্রধান সড়কে তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংক্রান্ত জমি বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল ও তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগমের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে এবং
এলোপাথাড়িভাবে কুপিয়ে বিপুলের ডান হা-পা দেহ থেকে বিচ্ছিন্ন করে এবং তার মা ও স্ত্রীকে গুরুতর আহত করে চাচাতো ভাই আসাদুজ্জামান আপেলসহ তার পরিবারের লোকজন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল কে মৃত ঘোষণা করে এবং তার মা ও স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।

এ ঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন কে আটক করে।

এ পরিকল্পিত হত্যা কমান্ডের ঘটনায় প্রধান আসামিকে সহ বাকি আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে এসময় নানান পেশাজীবী মানুষ ও সরিষাবাড়ী থানার পুলিশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১১:৫৭   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ