পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ জরুরি : পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ জরুরি : পরিবেশ উপদেষ্টা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ জরুরি : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ অপরিহার্য। পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার বন্ধ করে টেকসই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতিকে রক্ষা করতে হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।

পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান।

উপদেষ্টা পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং শতাধিক স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৩   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সাবেক এমপি নূর মোহাম্মদকে বকশীগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্টের অনুমতি
ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালকিনি সোনালী ব্যাংক ম্যানেজারের কন্যা আতিয়া
নাশতকা মামলায় মেলান্দহের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা জুবেরী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ