প্রশ্রয় দিয়ে দানবদের ফিরে আসার সুযোগ করে দেবেন না: মাসুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশ্রয় দিয়ে দানবদের ফিরে আসার সুযোগ করে দেবেন না: মাসুম
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



প্রশ্রয় দিয়ে দানবদের ফিরে আসার সুযোগ করে দেবেন না: মাসুম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন, নারায়ণগঞ্জে যখন একটি সুবাতাস বইছে তখন ওসমানদের অন্যয়ের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদকারি তোফাজ্জল হোসেন চলে গেছেন। যদি ওসমানরা থাকতো তাহলে নারায়ণগঞ্জে এ শোক সভাও করতে পারতাম না। ওই দানবরা আমাদের এই শহীদ মিনারে বসতে দিতো না।

বৃহস্পতিবার বিকেলে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন এর নাগরিক শোক সভায় এ কথা বলেন তিনি।

তিনি রাজনৈতিক নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, কিন্তু আমরা ওই দানবদের সহযোগিদের আপনাদের কারো কারো সাথে দেখছি। এই সহযোগিরা কেউ উপদেষ্টা হয়ে নারায়ণগঞ্জ চষে বেরিয়েছেন, কেউ অস্ত্রধারি হয়ে আক্রমন করেছেন, কেউ ওসমানদের পা-চাটা হয়ে নিজ ভাগ্যের পরিবর্তন করেছেন। নারায়ণগঞ্জবাসির কাছে বিনীত নিবেদন এই দানবদের সহযোগিদের প্রশ্রয় দেবেন না। এদের প্রশ্রয় দিয়ে দানবদের ফিরে আসার সুযোগ করে দেবেন না।

‘সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্মরণ পরিষদ’ এর ব্যানারে এই শোক সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়তের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা ন্যাপ এর সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ‘আমরা নারায়ণগঞ্জবাসি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, স্থানীয় দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক এস এম ইকবাল রুমি, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪১:১২   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ